মহানগর প্রভাতী এক্সপ্রেস (ট্রেন নং ৭০৪) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি অত্যন্ত জনপ্রিয় আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন। এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকালে ছেড়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। মহানগর প্রভাতী ও মহানগর গোধূলী মূলত একই ট্রেনের দুটি নাম — ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনটি মহানগর প্রভাতী নামে পরিচিত।

১৯৮৬ সালের ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই ট্রেনটি প্রথমে ঢাকা–দোহাজারি রুটে চলত। ২০০২ সাল থেকে এটি ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচল শুরু করে এবং তখন থেকে এই রুটের যাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। যাত্রাপথে মহানগর প্রভাতী ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ঢাকার সাথে সংযুক্ত করে।

বর্তমানে ট্রেনটি কোরিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক কোচ দিয়ে পরিচালিত হচ্ছে এবং সাধারণত ১৬টি কোচে চলাচল করে। এর মধ্যে ৪টি তাপানুকূল চেয়ার, ২টি তাপানুকূল স্লিপার, ৭টি শোভন চেয়ার এবং ২টি শোভন চেয়ার গার্ডব্রেক ও খাবার গাড়ি রয়েছে।

ট্রেনের মূল তথ্য

বিষয়তথ্য
ট্রেনের নামমহানগর প্রভাতী এক্সপ্রেস
ট্রেন নং৭০৪ (ডাউন)
রুটঢাকা (কমলাপুর) → চট্টগ্রাম
গেজমিটারগেজ
চালু হয়২৬ ফেব্রুয়ারি ১৯৮৬
পরিচালনাবাংলাদেশ রেলওয়ে

সময়সূচী (৭০৪ ডাউন — ঢাকা → চট্টগ্রাম)

স্টেশনআগমনপ্রস্থান
ঢাকা (কমলাপুর)০৭:৪৫
বিমানবন্দর০৮:০৭০৮:১২
নরসিংদী০৮:৫১০৮:৫৩
ভৈরব বাজার০৯:১৯০৯:২২
ব্রাহ্মণবাড়িয়া০৯:৪০০৯:৪৩
আখাউড়া১০:০৫১০:০৭
কুমিল্লা১০:৫১১০:৫৩
লাকসাম১১:১৫১১:১৭
গুণবতী১১:৪৩১১:৪৫
ফেনী১২:০০১২:০২
চট্টগ্রাম১৩:৩৫

মহানগর গোধূলী (Mahanagar Godhuli) ট্রেনের সময়সূচী, স্টপেজ ও ভাড়ার তালিকা

স্টপেজ তালিকা

মহানগর প্রভাতী এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যাত্রাপথে নিচের স্টেশনগুলোতে থামে:

ঢাকা (কমলাপুর)বিমানবন্দরনরসিংদীভৈরব বাজার জংশনব্রাহ্মণবাড়িয়াআখাউড়া জংশনকুমিল্লালাকসাম জংশনগুণবতীফেনী জংশনচট্টগ্রাম

ভাড়ার তালিকা

আসন বিভাগভাড়া
শোভন চেয়ার৪০৫
স্নিগ্ধা (এসি চেয়ার)৭৭৭
এসি বার্থ৯৩২

📌 সর্বশেষ ও নির্ভুল ভাড়া জানতে eticket.railway.gov.bd দেখুন।

টিকিট বুকিং

মহানগর প্রভাতী এক্সপ্রেসের টিকিট eticket.railway.gov.bd থেকে অনলাইনে বিকাশ বা নগদের মাধ্যমে ঘরে বসেই কাটা যাবে। এছাড়া কমলাপুর বা যেকোনো নিকটস্থ রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা সম্ভব। সকালের ট্রেন হওয়ায় এবং যাত্রীচাপ বেশি থাকায় আগে থেকেই টিকিট বুক করে রাখা উচিত।

📌 সর্বশেষ আপডেট পেতে এই পেজটি বুকমার্ক করে রাখুন।

FAQ:

১. মহানগর প্রভাতী এক্সপ্রেস কোন রুটে চলে?
মহানগর প্রভাতী এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত চলে। পথে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, গুণবতী ও ফেনীসহ মোট ১১টি স্টেশনে থামে।

২. মহানগর প্রভাতী ট্রেন নম্বর কত?
মহানগর প্রভাতী এক্সপ্রেসের ট্রেন নম্বর ৭০৪। এটি ঢাকা থেকে চট্টগ্রামগামী ডাউন ট্রেন।

৩. মহানগর প্রভাতী কমলাপুর থেকে কখন ছাড়ে?
মহানগর প্রভাতী এক্সপ্রেস কমলাপুর থেকে সকাল ০৭:৪৫ মিনিটে ছাড়ে এবং দুপুর ১৩:৩৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছায়। মোট যাত্রার সময় প্রায় ৫ ঘণ্টা ৫০ মিনিট।

৪. মহানগর প্রভাতী ও মহানগর গোধূলী কি একই ট্রেন?
হ্যাঁ। মহানগর প্রভাতী ও মহানগর গোধূলী মূলত একই ট্রেন (নং ৭০৩/৭০৪)। ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনটি মহানগর প্রভাতী এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটি মহানগর গোধূলী নামে পরিচিত।

৫. মহানগর প্রভাতী কবে থেকে চলছে?
মহানগর প্রভাতী এক্সপ্রেস ১৯৮৬ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করে। প্রথমে ঢাকা–দোহাজারি রুটে চললেও ২০০২ সাল থেকে ঢাকা–চট্টগ্রাম রুটে চলছে।

৬. মহানগর প্রভাতী কী কী আসন আছে?
ট্রেনটিতে শোভন চেয়ার, তাপানুকূল চেয়ার (স্নিগ্ধা) ও তাপানুকূল স্লিপার (এসি বার্থ) আসন রয়েছে। বর্তমানে কোরিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক কোচ দিয়ে ট্রেনটি পরিচালিত হচ্ছে।

৭. ঢাকা থেকে চট্টগ্রাম মহানগর প্রভাতী এক্সপ্রেসে কত সময় লাগে?
মহানগর প্রভাতী এক্সপ্রেস সকাল ০৭:৪৫ মিনিটে ঢাকা ছেড়ে দুপুর ১৩:৩৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছায়। মোট যাত্রার সময় প্রায় ৫ ঘণ্টা ৫০ মিনিট

৮. মহানগর প্রভাতী এক্সপ্রেসের টিকিট কীভাবে কাটব?
eticket.railway.gov.bd থেকে অনলাইনে বা কমলাপুরসহ যেকোনো নিকটস্থ রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। ভ্রমণের আগের দিনই টিকিট বুক করে রাখা ভালো।

৯. ফেনী থেকে ঢাকা মহানগর প্রভাতী এক্সপ্রেসে যাওয়া যাবে?
না। মহানগর প্রভাতী (৭০৪) ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন, তাই ফেনী থেকে ঢাকা যেতে চাইলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী (৭০৩) ট্রেন ব্যবহার করতে হবে।

১০. মহানগর প্রভাতী ও তূর্ণা এক্সপ্রেস কি রেক শেয়ার করে?
হ্যাঁ। ১৯৯৮ সাল থেকে মহানগর প্রভাতী/গোধূলী ও তূর্ণা এক্সপ্রেস রেক শেয়ারিং করে চলাচল করছে। অর্থাৎ একই কোচ দুটি ট্রেনে পালাক্রমে ব্যবহার করা হয়।