ঢাকা–ময়মনসিংহ রুটে স্বল্প ভাড়ায় নিয়মিত যাতায়াতকারীদের জন্য মহুয়া কমিউটার ট্রেন একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা। অনেক যাত্রীই এই ট্রেনের হালনাগাদ সময়সূচি ও ভাড়া সম্পর্কে সঠিক তথ্য না পাওয়ায় সমস্যায় পড়েন। তাই এই আর্টিকেলে ২০২৬ সালের মহুয়া কমিউটার ট্রেনের নতুন সময়সূচি, ভাড়া, স্টেশন তথ্য ও বন্ধের দিন সবকিছু গুছিয়ে তুলে ধরা হলো।
⏰মহুয়া কমিউটার ট্রেনের নতুন সময়সূচি
মহুয়া কমিউটার ট্রেন পূর্বের সময়সূচি অনুযায়ী চলাচল করছে না। রেলওয়ে কর্তৃপক্ষ ২০২৬ সালের জন্য নতুন সময় নির্ধারণ করেছে। নিচে স্টেশনভিত্তিক হালনাগাদ সময়সূচি দেওয়া হলো —
| স্টেশনের নাম | ঢাকা থেকে মোহনগঞ্জ | মোহনগঞ্জ থেকে ঢাকা |
|---|---|---|
| কমলাপুর স্টেশন | সকাল ০৮:৩০ | রাত ০৯:১০ |
| তেজগাঁও | সকাল ০৮:৪৫ | রাত ০৮:৫৭ |
| বিমানবন্দর | সকাল ০৯:০২ | রাত 0৮:৪০ |
| টঙ্গী স্টেশন | সকাল ০৯:১২ | রাত ০৮:৩০ |
| জয়দেবপুর | সকাল ০৯:৩৯ | রাত ০৮:০৫ |
| ভাওয়াল গাজীপুর | সকাল ০৯:৪৮ | সন্ধ্যা ০৭:৪০ |
| রাজেন্দ্রপুর | সকাল ১০:০০ | সন্ধ্যা ০৭:৩০ |
| শ্রীপুর | সকাল ১০:১৬ | সন্ধ্যা ০৭:২১ |
| কাওরাইদ | সকাল ১০:৩৮ | সন্ধ্যা ০৭:০৫ |
| মশাখালি | সকাল ১০:৫২ | সন্ধ্যা ০৬:৪৮ |
| গফরগাঁও | সকাল ১১:২৪ | সন্ধ্যা ০৬: ৩৫ |
| আউলিয়া নগর | সকাল ১১:৪৪ | সন্ধ্যা ০৬ :১৫ |
| আহমেদাবাদ | সকাল ১১:৫৫ | সন্ধ্যা ০৬ :০৩ |
| ফাতেমা নগর | দুপুর ১২:০৫ | বিকাল ০৫ :৫৬ |
| ময়মনসিংহ স্টেশন | দুপুর ১২:৪৫ | বিকাল ০৫ :৩৫ |
| ময়মনসিংহ গৌরীপুর | দুপুর ০১:২২ | বিকাল ০৪ :৪৫ |
| শ্যামগঞ্জ স্টেশন | দুপুর ০১:৩৬ | বিকাল ০৪ :৩০ |
| নেত্রকোনা | দুপুর ০২:০০ | বিকাল ০৪:১০ |
| নেত্রকোনা কোর্ট | দুপুর ০২:০৫ | বিকাল ০৪:০৫ |
| ঠাকুর-কানা | দুপুর ০২:২৫ | বিকাল ০৩:৪৮ |
| বারহাট্টা | দুপুর ০২:৪০ | বিকাল ০৩:৩৭ |
| মোহনগঞ্জ | বিকাল ০৩:০০ | বিকাল ০৩:২০ |
নোট: এ ট্রেনটির কোনো সাপ্তাহিক বন্ধ নেই। তাই যাত্রার পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছানো উত্তম।
💰 মহুয়া কমিউটার ট্রেনের টিকিটের ভাড়া ২০২৬
ঢাকা কমলাপুর থেকে মোহনগঞ্জ পর্যন্ত বিভিন্ন আসন শ্রেণিতে ভাড়া আলাদা নির্ধারণ করা হয়েছে। নিচে সর্বশেষ ভাড়া তালিকা দেওয়া হলো—
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন | ৬০ টাকা |
| সাধারণ শোভন | ১২০ টাকা |
| ফাস্ট ক্লাস সিট | ১৮৫ টাকা |
| ফাস্ট ক্লাস চেয়ার | ১৮৫ টাকা |
| স্নিগ্ধা | ২৩৫ টাকা |
| এসি চেয়ার | ২৫০ টাকা |
টিকিট কেনার সময় সতর্ক থাকুন—কাউন্টার বা অনলাইনে কেউ অতিরিক্ত দাম চাইলে তা প্রদান করবেন না।
🚆 মহুয়া কমিউটার ট্রেন এখন কোথায় আছে?
ট্রেনের সঠিক রিয়েল-টাইম অবস্থান জানার জন্য ভিজিট করুন 📍 ভিউ লাইভ লোকেশন এবং উপরের সময়সূচি দেখে আপনি সহজেই অনুমান করতে পারবেন বর্তমানে ট্রেনটি কোন স্টেশনের কাছাকাছি রয়েছে।
❌ মহুয়া কমিউটার ট্রেনের বন্ধের দিন
মহুয়া কমিউটার ট্রেন সপ্তাহে ৭ দিনই চলাচল করে।
শুধুমাত্র ঈদের সময় দু’দিন ট্রেনটি বন্ধ থাকে।
✔️ শেষ কথা
এটাই ছিল মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২৬ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। আশা করি এই আপডেট আপনার যাত্রাকে আরও সহজ করবে।
রিয়েল টাইম জানার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারবেন 📍 ভিউ লাইভ লোকেশন । ট্রেন সংক্রান্ত আরও তথ্য পেতে সকল ট্রেন পেজটি ভিজিট করুন ।
❓ সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন: মহুয়া কমিউটার ট্রেনের সাপ্তাহিক বন্ধ কোন দিন?
উত্তর: এই কোন সাপ্তাহিক বন্ধ নেই সব সময় চলাচল করে।